Translate

Monday, December 18, 2017

অর্ডার কেন্সেল হওয়া থেকে বিরত থাকার উপায়

টিপস অফ অর্ডার কেন্সেল হওয়া থেকে বিরত থাকার উপায় এবং কীভাবে ব্যাড ক্লায়েন্টকে বুঝতে পারবেন কথা বলেই ঃ
দুটি কারনে সাধারণত অর্ডার কেন্সেল হয়
১) ক্লায়েন্ট ডিরেক্ট কিছু না বলে কম রেটের পেকেজে অর্ডার করে কিন্তু অনেক কাজ করাতে চায়
২) ক্লায়েন্ট যখন মেসেজ দেয় তখন ক্লায়েন্ট এর সাথে প্রয়োজনীয় তথ্য না নিয়ে অর্ডার শুরু করে দেয় সেলার রা। যখন কাজ শুরু হয় তখন ক্লায়েন্ট তার অনেক রিকুয়ারমেন্ট দিয়ে কাজ করাতে চায়
ত প্রথম টা কীভাবে নির্মূল করবেন (ডিরেক্ট ক্লায়েন্ট)
আপনার গিগ এর নরমাল পেকেজ বা অন্যান্য পাকেজ গুলোতে ভাল করে লিখুন যে "Must send me message about all details before order this package"
তাহলে দেখবেন ৯৮% উল্টা পাল্টা অর্ডার কমে গিয়েছে।
তারপর অবশ্যই গিগ এর ডেসক্রিপশনে কথাটি লিখবেন।
তারপর আসি দ্বিতীয় সমস্যা ঃ
ক্লায়েন্ট মেসেজ দেওয়ার পর পাগল হবেন না। ফাইভার একাউন্টের অবস্থা বা এনালাইটিক্স ঠিক থাকলে ফাইভার আপনার গিগ এর রেঙ্কিং দিবেই সো আপনি বায়ার পাবেন। যদি না বুঝে কাজ নিয়ে নেন তাহলে যদি কেন্সেল হয় তখন কাজ পাওয়ার সম্ভবনা খুব কম থাকে।
যখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে তখন আপনি তাকে প্রথমেই আপনার যে সকল ইনফরমেশন দরকার টা জিজ্ঞাসা করে নিবেন যদি সে আপনার প্রশ্নের উত্তর ঠিক মত না দেয় তাহলে তাকে আবার জিজ্ঞাসা করুন। ইনফরমেশন কনফার্ম না করে অর্ডার নিবেন না।
তারপর সে কী কাজ করাতে চায় জিজ্ঞাসা করুন তারপর প্রতিটা পয়েন্ট তাকে ডেস্ক্রাইব করুন এবং আপনি কি কি সার্ভিস তাকে দিবেন তা বলে দিন এবং তাকে কনফার্ম মেসেজ করতে বলুন। যদি আপনি কোনও পয়েন্ট ভুল করে থাকেন তাহলে তাকে এড করতে বলুন তার চাহিদা অনুযায়ী।
তারপর পয়েন্ট গুলো একত্রিত করে তাকে আবার জিজ্ঞাসা করুন যদি সে রাজি থাকে তখন অর্ডার সেন্ড করুন
যদি কোনও ক্লায়েন্ট এই স্টেপগুলো মেইন্টেইন না করে বা মেসেজ এর রিপ্লাই না দেয় তাহলে ভাববেন যে আল্লাহ যা করেন ভালই করেন কারন যারা এই প্রশ্নগুলোর উত্তর দেয় না তারা আমার অভিজ্ঞতা অনুযায়ী ৯৫% টাইম ব্যাড ফিডব্যাক দেয় এবং কাজের বেলায় অনেক ঝামেলা করে।
অবশ্যই আপনার ক্লায়েন্ট এর সাথে যোগাযোগ ভালভাবে রাখতে হবে এবং প্রফেশনাল বিহেভিয়ার দেখাতে হবে।

No comments:

Post a Comment

Adbox